
লেখক: মুফতি মুহাম্মাদ শফি রহ.
স্টকে আছে
ক্যাশ অন ডেলিভারি — বই হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ২৪–৪৮ ঘণ্টা · ঢাকার বাইরে ৩–৫ দিন
একা নই-আমিও তাদের সাথেই সুর তুলি, যে ফুলবাগানে গায় গান হাজারো বুলবুলি।
উভয় জগতের নেতা, সৃষ্টি জগতের গর্ব, দুনিয়া ও আখেরাতের প্রাণশক্তি রাসুল e-এর জীবনচরিত পড়া ও পড়ানোর গুরুত্ব অপরিসীম, নতুন করে বলার প্রয়োজন নেই। মুসলিম উম্মাহ কলমচর্চা ও সাহিত্যরচনার সূচনা থেকে আজ পর্যন্ত সর্বযুগের আলেমরা নিজ ভাষায় ও নিজস্ব বর্ণনা পদ্ধতিতে বিশ্বনবীর অসংখ্য জীবনী লেখেছেন। এরই ধারাবাহিকতায় অগণিত গ্রন্থ রচনা হয়েছে; আল্লাহ তাআলাই ভালো জানেন যে, আরও কতো হাজার গ্রন্থ রচিত হবে। কবির ভাষায়-
একা নই-আমিও তাদের সাথেই সুর তুলি,
যে ফুলবাগানে গায় গান হাজারো বুলবুলি।
বিশ্বনবীর সিরাতচর্চা শুধু মুসলিম লেখকগণের মাঝে সীমাবদ্ধ ছিল না; বরং অমুসলিম লেখকগণও তাঁ কে নিয়ে হাজার হাজার গ্রন্থ রচনা করেছে। এ বিষয়ে ইউরোপিয়ান ইতিহাসবিদরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এরমধ্যে বিশ-ত্রিশটি গ্রন্থের নাম আমি বলতে পারব। তবে তারা বিভিন্ন ঘটনার বিবরণের ক্ষেত্রে চরম পক্ষপাতদুষ্ট। আমি সাধারণ মুসলমানদের বলব, তাদের রচিত গ্রন্থ পড়া থেকে বিরত থাকবেন। এ কথা বিনা সংকোচ ও দ্বিধা ছাড়াই বলা যায় যে, নবীজি e-এর জীবনী রচনার বিষয়ে যতো গুরুত্ব দেওয়া হয়েছে; পৃথিবীর ইতিহাসে অন্য কোনো মানবের জীবনী রচনার বিষয়ে এতো গুরুত্ব দেওয়া হয়নি।
এখনও কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই লিখুন।